নিজস্ব সংবাদদাতা, কাটোয়া:- ছয় দশকের রবীন্দ্রচর্চায় নতুন অধ্যায়, কাটোয়া রবীন্দ্র পরিষদের সামনে শিল্পী গৌতম পালের শিল্পে ফুটে উঠলো যৌবনের রবীন্দ্রনাথ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার সন্ধ্যায় কাটোয়া রবীন্দ্রপরিষদের সামনে প্রতিষ্ঠিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণবয়ব মূর্তির আররণ উন্মোচন সম্পন্ন হলো। এই মূর্তির আবরণ উন্মোচন করলেন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ তথা বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক অমিত্রসূদন ভট্টাচার্য্য।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ তথা বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক অমিত্রসূদন ভট্টাচার্য্য, পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক আয়েশা রানি, কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন, কাটোয়া রবীন্দ্রপরিষদের সম্পাদক তুষার পন্ডিত সহ কাটোয়া রবীন্দ্র পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ ও বহু বিশিষ্টজনেরা।























