সূত্রের খবর:- সাতসকালেই নাম বাদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। SIR-এ পশ্চিমবঙ্গের কাদের নাম বাদ গেল? CEO দফতরের ওয়েবসাইটে তালিকা প্রকাশ। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাবে তালিকা। খসড়া তালিকার আগেই নাম বাদের তালিকা প্রকাশ। ওয়েবসাইট ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। নাম বাদের তালিকা দেখা যাবে ceowestbengal.wb.gov.in -এই ওয়েবসাইটে। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে। SIR-এ কাদের নাম বাদ? জানা গিয়েছে, মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ গিয়ে তালিকা থেকে, পাশাপাশি যে সব ভোটারদের কোনও খোঁজ মেলেনি, তাদের নামও বাদ দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে প্রায় ৫৮ লক্ষ নাম, যাদের মধ্যে ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ মৃত ভোটার। খোঁজ পাওয়া যায়নি ১২ লক্ষ ২০ হাজার ৩৮ ভোটারের। অনুপস্থিত ছিলেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ ভোটার। ডুপ্লিকেট নাম থাকায় বাদ পড়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮।























