নিজস্ব সংবাদদাতা, কাটোয়া:- পূর্ব বর্ধমান জেলায় এসআইআর-এ নাম বিয়োজন ও কাটোয়া সংহতি মঞ্চে সভা। পূর্ব বর্ধমান জেলায় সাম্প্রতিক SIR (Special Summary Revision)–এ ভোটার তালিকা থেকে উল্লেখযোগ্য সংখ্যক নাম বাদ পড়েছে। জেলা সূত্রে জানা গেছে, মৃত ভোটারের সংখ্যা ৯৯,৩১৫ জন। পাশাপাশি স্থানান্তরিত, খোঁজ পাওয়া যায়নি এবং অন্যান্য প্রশাসনিক কারণে আরও ১,০২,৭৩৪ জনের নাম তালিকা থেকে বাদ গিয়েছে।

সব মিলিয়ে জেলায় মোট ২,০২,০৪৯ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বিয়োজন করা হয়েছে। এই প্রেক্ষাপটে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিস্থিতির মূল্যায়ন ও সংগঠনিক দিক পর্যালোচনার উদ্দেশ্যে কাটোয়া সংহতি মঞ্চে একটি সাধারণ সভার আয়োজন করা হয়েছে।

সভায় জেলার সমস্ত বিধায়ক উপস্থিত রয়েছেন, এবং দলীয় নেতৃত্ব জেলার ভোটার পরিস্থিতি, সংগঠন এবং ভবিষ্যৎ রাজনৈতিক রণকৌশল নিয়ে আলোচনা করছেন। সভায় সংগঠনগত ঐক্য, মাঠপর্যায়ের কর্মসূচি এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।























