নিজস্ব সংবাদদাতা কলকাতা:- ওপেন ওয়াটার সুইমিংয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কলকাতার রাজভবনে মঙ্গলবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস কালনার সাঁতারু সায়নী দাসের হাতে ‘গভর্নর’স অ্যাওয়ার্ড অফ এক্সসিলেন্স’ তুলে দিলেন। সম্প্রতি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এই সাঁতারু ভারতের ষষ্ঠ সিন্ধু জয়ী হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। সায়নী দাস দীর্ঘদিন ধরে ওপেন ওয়াটার সুইমিংয়ে আন্তর্জাতিক মানের সাফল্য অর্জন করে চলেছেন। তিনি একাধিক দূরপাল্লার নদী ও সমুদ্র পাড়ি দিয়েছেন এবং ভারতের নারী সাঁতারুদের মধ্যে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাজভবনের এই অনুষ্ঠানে রাজ্যপাল সায়নীর কৃতিত্বের প্রশংসা করেন। সায়নী দাস ফোন মারফত জানান, পুরষ্কার সবসময়ই আমাদের আরও বুস্টআপ করে। এগিয়ে যেতে মনোবল বৃদ্ধি করে। আমি আগেও অনেক পুরষ্কার পেয়েছি, যেগুলি আমার লড়াইয়ের পথে অনেক শক্তি জুগিয়েছে। মাননীয় রাজয়পালের হাত থেকে পুরষ্কার পেয়ে আমার দায়িত্ব আরও বেড়ে গেলো।























