রতন চক্রবর্তী, কেতুগ্রাম:- এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকাজুড়ে। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার অন্তর্গত কোমড়পুরের ঘটনা। জানা যায় মৃতের নাম সত্যজিৎ সাহা (২৮)। সকাল বেলা থেকে কোনোও খোঁজ খবর না পাওয়ার পর বাড়িতে গিয়ে দরজা খুলে তাকে গলায় দড়ি দেওয়া অবস্থায় দেখে পরিবারের লোকেরা।

পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা। যদিও মৃতের শ্বশুরবাড়ির লোকেদের চাপেই আত্মহত্যা করেছে বলে মৃতের পরিবারের অভিযোগ। মৃতের ভাই বলেন, প্রায়ই তার দাদার শ্বশুরবাড়ির লোকেরা তাকে বিভিন্নভাবে অপমান ও মানসিক নির্যাতন করতো। তাই এই মানসিক অত্যাচার সহ্য করতে না পেরেই সত্যজিৎ আত্মহত্যা করেছে। দোষীদের সাজার দাবি জানিয়েছে মৃতের পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেতুগ্রাম থানার পুলিশ। পরবর্তীতে মৃতদেহ কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় কেতুগ্রাম থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে কেতুগ্রাম থানার পুলিশ।























