নিজস্ব সংবাদদাতা, মঙ্গলকোট:- নির্বাচনের আগেই তৃনমূল কংগ্রেসে যোগ দিলেন মঙ্গলকোটের বর্ষীয়ান তৃনমূল কংগ্রেস নেতা বিকাশ নারায়ণ চৌধুরী। এদিন বিকাশ বাবুর হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূল প্রতিষ্ঠার সময় বাম অপশাসনের বিরুদ্ধে লড়াই লড়েছিলেন। ২০০৯ সালের ৮ আগস্ট মঙ্গলকোটে সিপিএমের সঙ্গে সংঘর্ষে নেতৃত্ব দেন। কয়েকমাস জেলে ছিলেন। জেলাপরিষদে একাধিকবার জিতেছেন। নানা রাজনৈতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দেন। কয়েকদিন আগে ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন। শমীক ভট্টাচার্যের সঙ্গেও কথা বলেন। মঙ্গলকোট-সহ নানা জায়গায় মিথ্যা মামলায় তাঁকে জেলে থাকতে হয়েছে বলে অভিযোগ। সেই সময় দলের কেউ পাশে দাঁড়াননি। সে ‘ক্ষোভে’ বিকাশনারায়ণ চৌধুরী বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।”
এই যোগদান প্রসঙ্গে সদ্য দলত্যাগী তৃনমূল নেতা বিকাশ নারায়ণ চৌধুরী জানান তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই বিকাশ নারায়ণ চৌধুরী মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করেছেন, মঙ্গলকোট সহ বিভিন্ন জায়গায় মিথ্যা মামলায় জেলও খেটেছেন বলে জানান তিনি, জেল থেকে বেড়িয়ে দু বছর ধরেনিয়ম নীতি মেনে দলের নেতৃত্বের কাছে বারংবার গিয়েছেন কিন্তু তাকে গ্রহণ করে জায়গা দেয় নি বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
যদিও এই যোগদানে দলের কোনোও ক্ষতি হবে না বলে মন্তব্য করেন তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, তিনি বলেন, ‘ উনি দলের কোনোও পদে ছিলেন না, পাশাপাশি দীর্ঘদিন ধরেই দলের কোনোও কার্যকলাপের সাথে যুক্তও ছিলেন না, তিনি বিজেপিতে যোগ দেওয়ায় তৃনমূল কংগ্রেসের কোনোও ক্ষতি হবে না’





















